বাইশে জুলাই হাওড়ায় আরপিএফের কয়েকজন কর্মীরা সাবওয়ে দিক থেকে দু’জন মহিলাকে সন্দেহজনকভাবে একাধিক ভারি ট্রলি নিয়ে প্রবেশ করতে দেখেন। আরপিএফ দলটি তাঁদের অনুসরণ করে আটক করেন।
জিজ্ঞাসাবাদের পর মহিলারা স্বীকার করেন যে তাঁদের ট্রলিগুলিতে গাঁজা রয়েছে। ট্রলিগুলো থেকে মোট ৬৫ কেজি গাঁজা পাওয়া যায়। এর পর বাজেয়াপ্ত গাঁজা সহ দুই মহিলাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর হাতে তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন:বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার
পূর্ব রেলওয়ে আরপিএফ কর্মীদের এই সফল অভিযানের জন্য প্রশংসা করেছে। এই ঘটনা যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য এর উল্লেখযোগ্য পদক্ষেপ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2024 3:19 PM IST
