স্নান সেরে জল থেকে উঠতে গিয়েই চোখে পড়ে তাঁদের এক বন্ধু জলে তলিয়ে যাচ্ছে। তা দেখেই ওই ছয় জনের মধ্যে থাকা একটি ছেলে হাত বাড়িয়ে দেয় ডুবে যাওয়া বন্ধুর দিকে। তলিয়ে যাওয়া বন্ধু ওই বাড়িয়ে দেওয়া হাত ধরে টান দেয়। উপরে উঠে আসার চেষ্টা করে। কিন্তু হয় একেবারে অন্য কিছু। হাত টানার ফলে দু'জনেই এক সঙ্গে তলিয়ে যায়। এর পরেই শোরগোল শুরু হয়।
advertisement
ঘটনাস্থলে পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে খোঁজ করেও তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করতে পারেননি। বাকি চার বন্ধুকে পুলিশ লালবাজার থানায় নিয়ে গিয়েছে। সেখানে তাঁদের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। যদিও ওই চার বন্ধু এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছে। চোখের সামনে প্রিয় দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে স্বাভাবিক ভাবেই ট্রমায় তারা। পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে লঞ্চে।
advertisement
Shanku Santra
Location :
First Published :
Apr 27, 2022 8:07 PM IST
