TRENDING:

Tutu Basu In SIR List: এবার SIR তালিকার জেরে শুনানিতে ডাক পেলেন টুটু বসু, তোলপাড় মোহনবাগান

Last Updated:

Tutu Basu In SIR List: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রশাসনের সঙ্গে স্বপন সাধন বসু বহু বছর ধরে যুক্ত৷ সেই হেভিওয়েট ময়দানের প্রশাসককে এবার এসআইআর শুনানির সম্মুখীন হতে হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একাধিক সেলিব্রিটি ব্যক্তিত্বের ডাক পড়ছে এসআইআর শুনানিতে৷ মঙ্গলবার ফের চমক৷ এবার তলবের তালিকায় যোগ হল মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু বা টুটু বসুর (Tutu Bose) নাম। মঙ্গলবার কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্টে এমন কথাই জানিয়েছেন।
এসআইআর শুনানিতে টুটু বসু
এসআইআর শুনানিতে টুটু বসু
advertisement

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রশাসনের সঙ্গে স্বপন সাধন বসু বহু বছর ধরে যুক্ত৷ সেই হেভিওয়েট ময়দানের প্রশাসককে এবার এসআইআর শুনানির সম্মুখীন হতে হল। একটা সময় মোহনবাগান ফুটবল ক্লাব যখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিল, সেইসময় আশার আলো দেখিয়েছিলেন টুটু বসু। এই ঋণের কথা ইতিপূর্বে মোহনবাগানের একাধিক ফুটবলার স্বীকার করেছিলেন। এবার তাঁকেও যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটাই সবুজ-মেরুন সমর্থকরা মেনে নিতে পারছেন না।

advertisement

আরও দেখুন  – কীভাবে আটকাবেন NIPAH সংক্রমণ 



এরপর খবরটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে শুধুমাত্র টুটু বসু একা নন, গোটা বসু পরিবারকেই তলব করা হয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। প্রাক্তন মোহনবাগান ফুটবলাররাও নিজেদের রাগ চেপে রাখেননি৷

advertisement

টুটু বসুকে শুনানিতে ঢাকা মানে মোহনবাগানের আবেগকে ধাক্কা দেওয়া। মোহনবাগান মানেই টুটু বসু। তাকেও আজকে প্রমাণ করতে হবে তিনি দেশের নাগরিক। লজ্জা এবং হতাশা বলে জানালেন দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলারের দাবি, সমাজের বিশিষ্টদের বাড়িতে গিয়ে সমস্যা সমাধান করা হোক এভাবে যেন ডাকা না হয়। দেশের হয়ে যারা খেলেছেন তাদেরকে শুনানিতে ডাকা অপমানজনক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

এদিকে প্রাথমিকভাবে কুণাল ঘোষের ট্যুইটের পরেই এই খবর সামনে আসে আর তারপরেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Tutu Basu In SIR List: এবার SIR তালিকার জেরে শুনানিতে ডাক পেলেন টুটু বসু, তোলপাড় মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল