দৃষ্টিহীনরা এবার নিজেরাই নিজেদের ভোট দিতে পারবেন। ভোট দেবেন ব্রেইল পদ্ধতিতে। হাতেকলমে তা শেখাতেই প্রশিক্ষণ শিবির হল উলুবেড়িয়া ১ ব্লকে।
শিবিরে বিশেষ চাহিদাসম্পন্নরাও ছিলেন। উলুবেড়িয়া লোকসভা এলাকায় ৯০৫৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন। উলুবেড়িয়া-১ ব্লকের শিবিরে ছিলেন জনা ৪০ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। তাঁদের মধ্যে দৃষ্টিহীন ছিলেন জনা পনেরো। সব ব্লকেই এরকম প্রশিক্ষণ শিবির করছে নির্বাচন কমিশন।
advertisement
Location :
First Published :
Apr 05, 2019 11:45 PM IST
