TRENDING:

Rituparna Sengupta CGO complex: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Last Updated:

Ration distribution case: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর ১২:১৬ মিনিটে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর ১২:১৬ মিনিটে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঋতুপর্ণা সেনগুপ্ত।
advertisement

আজ অর্থাৎ ১৯ জুন সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তিনি জানিয়েছিলেন, তিনি যাবেন এবং তদন্ত নিয়ে পূর্ণ সহযোগিতা করবেন। সেই মতো বুধবার সকালে অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক ও নিজস্ব নিরাপত্তারক্ষীকে নিয়ে ইডির অফিসের উদ্দেশে রওনা দিলেন।

আরও পড়ুন: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন। সূত্রের খবর, আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই মহিলা ইডি আধিকারিক-সহ ইডির একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rituparna Sengupta CGO complex: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল