যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘনিষ্ঠ মহলে মানসবাবু জানিয়েছেন, দলের পক্ষে তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় সাংগঠনিক দায়িত্বে নেই৷ ফলে কে বা কারা কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি জানেন না৷ এ বিষয়ে তৃণমূল নেতৃত্বেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
advertisement
মানস ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি দলের শৃঙ্খলা মেনে কাজ করি। দল যা নির্দেশ দেয় আমি সেই কাজ করি।’
কিছুদিন আগেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনেন কয়েকজন তৃণমূল বিধায়ক৷ সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লেখেন তাঁরা৷ যদিও বিষয়টি নিয়ে জেলায় গিয়ে তিনি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়ে দেন তৃণমূলনেত্রী৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2024 9:50 PM IST
