TRENDING:

Khidderpore Road Accident: গাড়ির উপরে উল্টে গেল লরি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র

Last Updated:

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, লরিটি ওভারলোডেড ছিল৷ তার উপরে রাস্তাও রাস্তাও ছিল বেহাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সমীর দাস, কলকাতা: খিদিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার মেয়র পারিষদ এবং ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলের৷ মৃতের নাম রাম কিঙ্কর রাম (৩৮)৷ তিনি তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে৷
দুর্ঘটনায় নিহত রাম কিঙ্কর রাম৷
দুর্ঘটনায় নিহত রাম কিঙ্কর রাম৷
advertisement

এ দিন রাত ৯টা নাগাদ খিদিরপুরের বাবুবাজারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, একটি সারের বস্তা বোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির উপরে পড়ে৷ লরির চাপে গাড়িটি কার্যত চিড়ে চ্যাপ্টা হয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ বন্দর থানার পুলিশ৷ লরিটিকে সরানোর জন্য নিয়ে আসা হয় ক্রেন৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে নামে৷

advertisement

আরও পড়ুন: ভিতরে বসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কলকাতায় বিজেপি-র সভার বাইরে মারামারি, তুলকালাম!

বেশ কিছুক্ষণের চেষ্টায় গ্যাস কাটার ব্যবহার করে গাড়িতে আটকে থাকা চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ পরে জানা যায় মৃত যুবক তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর৷

advertisement

ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছন রাম পেয়ারে রাম৷ খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিমও৷ রাম কিঙ্করের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, খিদিরপুরের ওই রাস্তার চার পাশে গোডাউন রয়েছে৷ অনেকেই তাড়াতাড়ি যাতায়াতের জন্য ভিতরের ওই পথ ব্যবহার করেন৷ রাম কিঙ্করও সম্ভবত সময় বাঁচাতেই ওই পথ ধরেছিলেন৷

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, লরিটি ওভারলোডেড ছিল৷ তার উপরে রাস্তাও রাস্তাও ছিল বেহাল৷ বর্ষায় জলও জমে ছিল রাস্তায়৷ রাস্তার গর্ত কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে উল্টে যায় লরিটি৷ দুর্ভাগ্যবশত উল্টো দিক থেকে তখনই লরির পাশে চলে আসে রাম কিঙ্করের গাড়ি৷ পরে গাড়ির নম্বর প্লেট দেখে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

সূত্রের খবর, স্থানীয় একটি গ্যারেজে ছিলেন রাম কিঙ্কর৷ রাত পৌনে ৯টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি৷ তার পরেই এই দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা বেহাল৷ বর্ষায় অবস্থা আরও খারাপ হয়েছে৷ রাস্তায় আলোও নেই৷ ফলে মাঝেমধ্যেই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ যে জায়গায় এই দুর্ঘটনা ঘটে, সেখানকারও কাউন্সিলর রাম পেয়ারে রামই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Khidderpore Road Accident: গাড়ির উপরে উল্টে গেল লরি, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলরের পুত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল