TRENDING:

New Town Jeweller Murder Update: নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে এবার ধৃত দাপুটে নেতা, এখনও অধরা রাজগঞ্জের বিডিও!

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত আরও ১৷ এবার কোচবিহারের বাসিন্দা সজল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত সজল সরকার কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন বলে খবর৷
গ্রেফতার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার (বাঁদিকে)৷ এখনও অধরা বিডিও প্রশান্ত বর্মন৷
গ্রেফতার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার (বাঁদিকে)৷ এখনও অধরা বিডিও প্রশান্ত বর্মন৷
advertisement

এ দিন শিলিগুড়ি থেকে অভিযুক্ত সজল সরকারকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ৷ তাঁকে কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে৷ অভিযোগ, গত ২৮ অগাস্ট নিউ টাউনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে পিটিয়ে খুনের সময় এই সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন৷

এর আগে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও দু জনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ঘটনায় মূল অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও-র বন্ধু পেশায় ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাঁদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন ছ জন মিলে ওই স্বর্ণব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর করে৷ সেই মারধরের সময় মাথায় আঘাত লেগে স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়৷ এর পর বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণব্যবসায়ীর দেহ নিউ টাউনের যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়৷ বিডিও-র নীলবাতি লাগানো সরকারি গাড়িতেই নিয়ে যাওয়া হয় দেহ৷ এখনও পর্যন্ত তিন জন গ্রেফতার হলেও এই ঘটনায় এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেনি পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷ বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তাঁর দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ৷ সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও৷ গত ২৮ অক্টোবর ওই স্বর্ণব্যবসায়ীকে তাঁর দত্তাবাদের দোকান থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসেন ওই বিডিও এবং তাঁর সঙ্গীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Jeweller Murder Update: নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে এবার ধৃত দাপুটে নেতা, এখনও অধরা রাজগঞ্জের বিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল