বৃহস্পতিবার সকালে মানিকতলা বিধানসভার জন্য যে কোর কমিটি তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে, তার অন্যতম সদস্য কুণাল ঘোষ সকালে যান প্রয়াত সাধন পান্ডের বাড়িতে। সেখানে সুপ্তি পান্ডে ও শ্রেয়া পান্ডেকে নিয়ে একটা দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন।
advertisement
এরপরেই বিকেলে সব যথাযথ আছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রেয়া। সেখানে তিনি লিখেছেন, ”আজ কি তাজা খবর, তাজা চায়ের সাথে।” লেখার সঙ্গে নিজের, মা সুপ্তি পান্ডে ও কুণাল ঘোষের ছবি শেয়ার করেছেন শ্রেয়া। ওই ছবিতে পাশাপাশি সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে ও কুণাল ঘোষ রয়েছেন।
উত্তর কলকাতার রাজনীতি সম্পর্কে যারা অবহিত, তারা জানেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে একপ্রকার ইচ্ছা প্রকাশ করেছিলেন শ্রেয়া পান্ডে। যদিও দল তার মা’কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। এরপরই সংঘাত কাটাতে আসরে হাজির হলেন কুণাল ঘোষ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2024 8:29 PM IST
