আরও পড়ুন– বাংলায় লোকসভা ভোট সাত দফায়! সুকান্তর দাবিতে জল্পনা, শোরগোল
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, নোট বদলির জন্য যারা লাইনে দাঁড়াতেন তাদের কাছ থেকে ২০০ টাকা করে মাথাপিছু নিতেন কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক।
advertisement
অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের তরফ থেকে এখানে টাকা তোলা হত এবং স্থানীয় তৃণমূল নেতারা চড়াও হতেন । এই বিষয়কে সামনে রেখেই আজ দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। কার্যত হাতাহাতিতে পৌঁছয় পরিস্থিতি। ঘটনায় তৃণমূল এবং কংগ্রেসে উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু জনকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।আগের থেকে কিছুটা হলেও স্থিতিশীল এখনকার পরিস্থিতি।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2024 11:41 AM IST
