TRENDING:

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই ৷ সেই মতো আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ আশেপাশের জেলায় আছড়ে পড়তে চলেছে ঝড় ৷ সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই ৷ সেই মতো আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ আশেপাশের জেলায় আছড়ে পড়তে চলেছে ঝড় ৷ সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিও ৷
advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হুগলী-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতে পারে ৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ কিলোমিটার ৷ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও ৷

আরও পড়ুন: সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা

advertisement

হাওয়া অফিস তরফে জানা গিয়েছে, উত্তরবঙ্গে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত ৷ এই ঘূর্ণাবর্তের জেরেই নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ছত্তীসগড় পর্যন্ত ৷

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্তের জেরে উত্তাল হতে পারে সমুদ্র ৷ আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

আরও পড়ুন:নাবালিকা ধর্ষণে চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড, অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি