TRENDING:

Saugata Roy Advises Sayantika Banerjee: 'গুন্ডা- মস্তানদের গুরুত্ব নয়, এ সব থেকে দূরে থাকো!' বরানগরে সায়ন্তিকাকে পাশে বসিয়ে পরামর্শ সৌগতর

Last Updated:

ব্যবসায়ীকে মারধরের ঘটনার কয়েকদিনের পর পরই বরানগরে গিয়ে সৌগত রায়ের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
সুবীর দে, বরানগর: ভোটে ভাল ফল করতে গেলে গুন্ডা মস্তানদের থেকে দূরে থাকার জন্য দলের বিধায়কদের পরামর্শ দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ বরানগরে দলীয় একটি সভায় গিয়ে এই মন্তব্য করেন দমদমের তৃণমূল সাংসদ৷ প্রসঙ্গত কয়েকদিন আগেই বরানগরে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে৷ সেই ঘটনার পরই বরানগরে গিয়ে এলাকার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে এই পরামর্শ দিতে শোনা গেল প্রবীণ তৃণমূল সাংসদকে৷
সায়ন্তিকাকে পরামর্শ সৌগতর৷
সায়ন্তিকাকে পরামর্শ সৌগতর৷
advertisement

সৌগত রায় বলেন, সাধারণ ভাবে কিছু নীতি অনুসরণ করে চলতে হবে৷ মানুষের যদি আমার সম্পর্কে ভাল ধারণা থাকে তাহলে মানুষ আমাকে ভোট দেবে৷ যেমন আমি মনে করি ভোটে জিততে গেলে কোনও গুন্ডা, মস্তানকে গুরুত্ব দেওয়া উচিত নয়৷ আমার অভিজ্ঞতা বলছে, ২০০৯ সালে বরাহনগরে আমাদের মাত্র তিন জন কাউন্সিলর ছিলেন৷ আজকে ৩২ জন৷ সেই অবস্থাতেও কিন্তু নির্বাচন লড়েছি৷

advertisement

কখনও দেখবেন না আমার গাড়িতে কোনও গুন্ডা, মস্তান ঘুরছে৷ কখনও শুনবেন না আমার নাম করে কেউ চাঁদা চাইছে৷ আমি কখনও কারও জমি, বাড়ির ঝামেলায় যাই না৷

এর পরেই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সৌগত রায় বলেন, আমি সায়ন্তিকাকেও বলেছি, তুমি এসবের মধ্যে যাবে না৷ তোমার বয়স কম, অল্প দিন বিধায়ক হয়েছো৷ কে কোথায় গাছ কাটছে, কোথায় কার বাড়িতে কী সমস্যা রয়েছে, এ সব দেখা তোমার কাজ নয়৷ তুমি গোটা বরানগরের প্রতিনিধি৷ বিধায়ককে দেখেই তো মানুষের দল সম্পর্কে ধারণা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

প্রসঙ্গত কয়েকদিন আগেই বরানগরে সুদীপ্ত ঘোষ নামে এক ব্যবসায়ীকে বাড়িতে থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের ঘনিষ্ঠদের বিরুদ্ধে৷ ওই ব্যবসায়ীর থেকে এক লক্ষ টাকা তোলাও চাওয়া হয় বলে অভিযোগ৷ ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা সজল ঘোষ৷ পরে অবশ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তৃণমূলের স্থানীয় ছাত্র নেতা অর্পণ দত্ত সহ পাঁচ জন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছিল শাসক দল৷ এলাকার বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ এই ঘটনার পরেই বরানগরে গিয়ে তাই দলীয় বিধায়ককে সম্ভবত সতর্ক করে এলেন দলের সাংসদ সৌগত রায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy Advises Sayantika Banerjee: 'গুন্ডা- মস্তানদের গুরুত্ব নয়, এ সব থেকে দূরে থাকো!' বরানগরে সায়ন্তিকাকে পাশে বসিয়ে পরামর্শ সৌগতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল