TRENDING:

ভবানীপুরে 'হাইভোল্টেজ' টক্কর...! মমতাকে হারাতে পারবেন তো শুভেন্দু? একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সুকান্ত মজুমদার

Last Updated:

Sukanta Majumdar Exclusive Interview:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চার রাজ্যে বিধানসভা ভোট। বাংলায় জোর টক্কর তৃণমূল বিজেপির, সঙ্গে রয়েছে বাম, কংগ্রেস ও অন্যান্য দল। ভবানীপুরে শাসকদলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কম যায়নি প্রধান বিরোধী দল বিজেপিও। মমতার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকেই আবার নন্দীগ্রামের মতো ‘হাইভোল্টেজ’ কেন্দ্রে প্রার্থী করেছেন বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে বাংলা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।
একান্ত সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার
একান্ত সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার
advertisement

এই পরিস্তিতিতে নির্বাচন আবহে নিউজ 18 বাংলার ভোট সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার। ভবানীপুরে শুভেন্দু অধিকারী হারাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে? কেন দুই ‘হেভিওয়েট’ কেন্দ্রে প্রার্থী হলেন শুভেন্দু? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কী বললেন একান্ত সাক্ষাৎকারে?

প্রশ্ন: ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন শুভেন্দু অধিকারী?

উত্তর: কেন হারাতে পারবেন না? যদি নন্দীগ্রামে হারাতে পারেন, ভবানীপুরে নয় কেন? অপেক্ষা করুন দেখুন কী হয়।

advertisement

প্রশ্ন: আপনারা শুভেন্দু অধিকারীকে দুই জায়গা থেকে প্রার্থী করেছেন, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা মনে করেন না এটা একটা রাজনৈতিক হারাকিরি হয়ে গেল?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

উত্তর : পার্টি মনে করেছে তাঁকে দুই জায়গায় প্রার্থী করা হবে। নন্দীগ্রামের থেকে ভবানীপুরে ডেমোগ্রাফি আমাদের ভাল। আমরা তো ভেবেছিলাম নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভয় পেলেন। এনে দাঁড় করালেন ‘আমাদেরই এক কর্মীকে’ নিয়ে গিয়ে। পবিত্র সরকার। আমরা তো ভেবেছিলাম দুই জায়গায় দুই হেভিওয়েটের লড়াই হবে। দেখুন না কী হয়!

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভবানীপুরে 'হাইভোল্টেজ' টক্কর...! মমতাকে হারাতে পারবেন তো শুভেন্দু? একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল