TRENDING:

কারশেডে পড়ে ৩টি এসি রেক, তবু মেট্রো সমস্যায় নিত্য ভোগান্তি

Last Updated:

সীমিত ক্ষমতায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন। আর তা করতে গিয়ে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে শহরের লাইফ লাইন। অথচ কারশেডে পড়ে রয়েছে তিন-তিনটি অত্যাধুনির রেক! মেট্রো কর্তৃপক্ষের দাবি, আরডিএসও-র ফিট সার্টিফিকেট পেলেই ছুটবে নতুন রেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সীমিত ক্ষমতায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন। আর তা করতে গিয়ে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে শহরের লাইফ লাইন। অথচ কারশেডে পড়ে রয়েছে তিন-তিনটি অত্যাধুনির রেক! মেট্রো কর্তৃপক্ষের দাবি, আরডিএসও-র ফিট সার্টিফিকেট পেলেই ছুটবে নতুন রেক।
advertisement

ক্রমশই বাড়ছে যাত্রী সংখ্যা। কাজের দিনে গড়ে প্রায় সাত লক্ষ যাত্রী নিয়ে ছোটে তিলোত্তমার লাইফ লাইন। অথচ, এখন তারই নাভিশ্বাস ওঠার জোগাড়। কারণ নাকি রেকের অভাব। অথচ, কারশেডে ঢুঁ মারলেই চোখে পড়বে অন্য ছবি। দাঁড়িয়ে রয়েছে চেন্নাই থেকে আসা তিনটি অত্যাধুনিক রেক।

সমস্যা রয়েছে আরও। দরজার চ্যানেলে আটকে থাকা পেনের অংশ, চাবির রিং বা হেয়ার ক্লিপে বিপত্তি ঘটছে বারবার। কালঘাম ছুটছে নোয়াপাড়া কারশেডের কর্মীদের। মেট্রো কর্তৃপক্ষের দাবি, বিদেশ থেকে আরও কিছু রেক আসবে। সব রেক চলে এলে যাত্রীর চাপ অনেকটাই কমবে। পুরনো ছন্দে ছুটবে মেট্রো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

আরও পড়ুন: সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটল প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কারশেডে পড়ে ৩টি এসি রেক, তবু মেট্রো সমস্যায় নিত্য ভোগান্তি