83 তম বছরে বন্ধনীতে আবদ্ধ দক্ষিণ কলকাতার ঐতিহ্যের শিবমন্দির বারোয়ারি। দড়ির শক্ত বাঁধনে সম্পর্ক বুনছেন শিল্পী। সময়ের সুতোয় যে সম্পর্কগুলো আজ কেমন যেন ঢিলেঢালা। যত্নের অভাবে এলোমেলো। জটিল। যেন এক বাঁধনছাড়া সমাজের লক্ষে ছুটছে সকলে। থিমের আড়ালে সম্পর্কের মানে খুঁজছে শিবমন্দির।
মণ্ডপ জুড়ে দড়ির নকসা। টাঙাইল তাঁতের শাড়ির ফেলে দেওয়া ছিলা দিয়েই তৈরি হচ্ছে বিশেষ ধরণের রঙিন দড়ি। নদিয়ার ফুলিয়ার তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে ছিলা সংগ্রহ করে আনেন পুজো উদ্যোক্তারা। কাপড়ের ছিলা ছাড়াও সাইকেলের রিং ,কাঠ, বাঁশ, প্লাইউড, লোহার কাঠামোয় সম্পর্করা ভাষা পাচ্ছে শিবমন্দিরে। শিল্পী অরুণ পালের তৈরি দুর্গার শাড়ি, গয়নাতেও দড়ির সাজ। প্রেমেন্দু বিকাশ চাকির আলোর জাদুতে বেঁধে বেঁধে থাকার বার্তা।
advertisement
Location :
First Published :
Sep 28, 2019 8:55 PM IST
