বুধবার রাতে সিবিআই গ্রেফতার করেছে পি চিদম্বরমকে৷ পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা৷ ঘটনার সমালোচনা করে মমতা বলেন, 'চিদম্বরম প্রবীণ রাজনীতিবিদ৷ তাঁকে যে পদ্ধতিতে গ্রেফতার করা হল, তা হতাশাজনক৷ চিদম্বরমের সঙ্গে এই আচরণ কাম্য নয়৷ এটা মেনে নেওয়া যায় না৷ মিডিয়ার একাংশকে ব্যবহার করছে বিজেপি৷'
গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার চরম নিদর্শন বলে অভিযোগ করেছেন পি চিদম্বরমের ছেলে কার্তিও৷ তাঁর কথায়, 'রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই বাবাকে গ্রেফতার করা হল৷ কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করার জন্য ও কাশ্মীর সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই নোংরা খেলা৷ একেবারেই রাজনৈতিক স্বার্থে৷ আর কিছু নয়৷'
advertisement
Location :
First Published :
Aug 22, 2019 2:06 PM IST
