বৃষ্টি অসুর বধ করে পুজো হিট। ভালয় ভালয় মিটেছে কার্নিভালও। তবে দেরিতে বর্ষা আসায় এবার তার যাওয়াও দেরিতে। স্বাভাবিক নিয়মে আট থেকে ১০ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বিদায় নেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এবছর উত্তর-পশ্চিম ভারতে প্রায় এক মাস পর মৌসুমি বায়ু বিদায় নেয়। তার বিদায় উত্তর-পশ্চিম ও মধ্য-পূর্ব ভারতে এরমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিন পাঁচেকের মধ্যেই এরাজ্য থেকে বিদায় নেওয়া শুরু করবে মৌসুমি বায়ু ৷
advertisement
মৌসুমি বায়ুর বিদায়ের ফলে পরের সপ্তাহ থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসবে। সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
Location :
First Published :
Oct 12, 2019 9:32 AM IST
