সূত্রের খবর, মৃত অরুণ গুপ্ত মোবিল ব্যবসায়ী। পার্কিং লটে বাইক পার্কিং করা নিয়ে একটি পণ্যবাহী গাড়ি চালকের সঙ্গে ঝামেলা বাধে অরুণের। মারধরের অভিযোগ ওঠে। আরিয়ান সাউ এবং গৌরব সাউ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। রাজেশ সাউ এবং রবি সাউ নামে তাদের দুই তুতো ভাইও এই ঘটনায় যোগ দেয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, বচসার জেরে আহত অরুন গুপ্তকে পার্শ্ববর্তী NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্যাংরা থানার পুলিশ । তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 05, 2025 6:17 PM IST
