সূত্রের খবর অনুযায়ী, বিকাশ ভবনে সিটের সদস্যরা সার্ভার সম্পর্কিত তথ্য, পোর্টাল সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। বিকাশ ভবন প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে ছিলেন সিটের ছয়জন সদস্য।
advertisement
বিকাশ ভবনে শিক্ষা দফতরের ট্যাব সম্পর্কিত একাধিক সার্ভার সম্পর্কিত তথ্য নেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। এছাড়া পোর্টাল সম্পর্কিত তথ্য এবং অ্যাকাউন্ট সম্পর্কিতও বেশ কিছু তথ্য নেওয়া হয়েছে। দফতরের ভেতর থেকে কেউ কোনও তথ্য ফাঁস করতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, ট্যাব কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের হেফাজতে দুই ব্যক্তি। ধৃত দু’জনের ২৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। প্রতারণা সংক্রান্ত আরও একাধিক তথ্যও জানিয়েছে কলকাতা পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 14, 2024 8:43 PM IST
