TRENDING:

Suvendu Adhikari: সকাল সকাল কালীঘাটে শুভেন্দু! গেরুয়া ধ্বজা নিয়ে সঙ্গে সমর্থকেরা, শুরু শনিবারের প্রচার

Last Updated:

Suvendu Adhikari: গত বৃহস্পতিবারই ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী৷ প্রচারের মাঝখানে হঠাৎ করেি ঢুকে গিয়েছিলেন ভবানীপুর থানায়৷ তারপরে আজ, শনিবার কালীঘাটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার মেঘলা, বৃষ্টিভেজা সকাল। তার মাঝেই গেরুয়া ধ্বজ নিয়ে শোভাযাত্রা করে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে প্রবেশের আগে বললেন, ‘‘আজ শনিবার এসেছি কালীঘাট। মা কালী সাথে থাকবেন ৷’’
কালীঘাটে শুভেন্দু অধিকারী
কালীঘাটে শুভেন্দু অধিকারী
advertisement

কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার শুরু করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাতে গেরুয়া ধ্বজ নিয়ে হাজির বিজেপি কর্মী সমর্থকরা। কালীঘাট মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন একাধিক সাধুসন্ত।

আরও পড়ুন : সমস্যা ছিল, তবুও কেন চালু লিফট? আরজি করে পাঁজর, হৃদপিণ্ড ফেটে যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন

advertisement

প্রসঙ্গত, নন্দীগ্রামের পাশাপাশি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকেও ভোটে লড়বেন শুভেন্দু৷ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাই ভবানীপুর এবার হাই ভোল্টেজ কেন্দ্র৷

আরও পড়ুন : সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা, তার পর থেকে কবে কবে অতিরিক্ত তালিকা বার করবে কমিশন? রইল বিস্তারিত

advertisement

গত বৃহস্পতিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বৈঠক করে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী৷ ওই দিন তাঁকে উদ্দেশ্য করে স্লোগানও দেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা৷ তারপরে হঠাৎ ভবানীপুর থানায় পৌঁছে গিয়ে সকলকে চমকে দেন শুভেন্দু৷ থানায় পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষার আর্জি জানান বিজেপি নেতা৷ দলীয় কর্মীদের বিরুদ্ধে অকারণ মামলা করারও অভিযোগ তোলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কলিংবেল বাজতেই দরজা খুলেছিলেন! ইংরেজবাজারে বিজেপি নেত্রীর বাড়িতে ইনি কে? জমে উঠেছে প্রচার
আরও দেখুন

সেদিনের পরে আজ, ফের ভবানীপুরে শুভেন্দু৷ কালীঘাটে পুজো দিয়ে শনিবারের প্রচার শুরু করার কথা তাঁর৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: সকাল সকাল কালীঘাটে শুভেন্দু! গেরুয়া ধ্বজা নিয়ে সঙ্গে সমর্থকেরা, শুরু শনিবারের প্রচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল