TRENDING:

Suvendu Adhikari at bhawanipur: হঠাৎ করেই ভবানীপুর থানার সামনে শুভেন্দু অধিকারী...কড়া নিরাপত্তা! ঢুকে গেলেন ভিতরে

Last Updated:

Suvendu Adhikari at bhawanipur: ভবানীপুর থানায় গিয়ে কর্মীদের নামে মিথ্যা মামলা, তৃণমূল কর্মীদের স্লোগান নিয়ে অভিযোগ তোলেন৷ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার ভবানীপুর এলাকায় প্রচার মিছিলেও যান শুভেন্দু৷ কিন্তু, হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েন ভবানীপুর থানার সামনে৷ তারপর থানার ভিতরেও ঢোকেন শুভেন্দু৷ বেশ খানিকক্ষণ কথাও বলেন সেখানে৷
News18
News18
advertisement

বিরোধী দলনেতার থানায় যাওয়া নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়৷ থানার সামনে ছিল কড়া নিরাপত্তা৷ জানা গিয়েছে, কর্মী সমর্থকদের উপর মিথ্যা মামলা এবং আজকের পাল্টা তৃণমূল কর্মীদের স্লোগান নিয়ে থানায় কথা বলেন শুভেন্দু৷

শান্তিপূর্ণ ভোটের আবেদন নিয়ে ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী। দাবি করেন, দলীয় কর্মীদের ওপর অকারণে হামলা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘মুখটার এত বীভৎস অবস্থা..,’ ভোটের মুখে তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কুপিয়ে খুন? কার দিকে আঙুল তুলল পরিবার?

ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেবেন। কিন্তু তার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত, পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ। শুভেন্দুর বক্তব্য, তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা রয়েছে, সেই সঠিক তথ্য পুলিশ তাঁকে দিচ্ছে না। এদিকে, একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট হলফনামা অর্থাৎ Form 26 জমা করতে হয়। সেখানে প্রার্থীকে তাঁর ব্যক্তিগত সমস্ত সঠিক তথ্য উল্লেখ করতে হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, আর্থিক অবস্থা, পেশা ও আয়ের উৎস, সরকারি বকেয়া সবই বিস্তারিত জানাতে হয়।

advertisement

আরও পড়ুন: আজ থেকেই কমিশনের ‘চোখ-কান’ হয়ে কাজ শুরু! ২৯৪ কেন্দ্রে নেমে পড়ছেন অবজারভাররা, কাল থেকেই রিপোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
চা শ্রমিকদের সঙ্গে তাঁর আত্মিক যোগ..শ্রমিক পরিবারেরই সন্তান! ১২ বছর পর ভোটের ময়দানে বীরেন্দ্র বরা ওরাঁও
আরও দেখুন

চলতি বছরেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় পাল্টা একটি মামলা দায়ের হলে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ বা গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। এরকম একাধিক মামলা থাকলেও শুভেন্দুকে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কোনও তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari at bhawanipur: হঠাৎ করেই ভবানীপুর থানার সামনে শুভেন্দু অধিকারী...কড়া নিরাপত্তা! ঢুকে গেলেন ভিতরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল