TRENDING:

'লক্ষ লক্ষ মানুষের নাম ভুল ঢুকিয়ে মিথ্যাচার লুকোতে নাটক করে দিল্লি সফর' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

Last Updated:

বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও কর্মীর যদি মৃত্যু ঘটে থাকে, তার দায় বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নয়। সম্পূর্ণ দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাটক করে রাজ্যের গাফিলতি ও মিথ্যাচার আড়াল করতেই মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে চলতে থাকা প্রশাসনিক ব্যর্থতা, ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিত ভাবে এই নাটক করা হয়েছে।
News18
News18
advertisement

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের বুথ লেভেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দিয়ে ইচ্ছাকৃত ভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম ভুলভাবে নথিভুক্ত করা হয়েছে। এর জেরে অকারণে বিপুল সংখ্যক মানুষকে শুনানির মুখে পড়তে হচ্ছে। তাঁর দাবি, এই পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে তৃণমূল কংগ্রেস বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দোষ চাপাতে পারে।

advertisement

পর পর হামলায় রক্তাক্ত বালোচিস্তান! নেপথ্যে আসল মাথা দুই মহিলা! কী করেছেন তাঁরা জানেন? চমকে উঠবেন শুনে

দিল্লি পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, নির্বাচন সদনে কালো শালে প্রতিবাদ মমতার! রাজধানীতে বাড়ছে উত্তাপ

তিনি আরও বলেন, “এই রাজ্য সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ব্যবহার করে পশ্চিমবঙ্গের জনসংখ্যাগত চরিত্র বদলে দিয়েছে। অথচ রাজ্যের বাস্তব পরিস্থিতি ভয়াবহ। স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, ছাত্র নেই, শিল্প নেই, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় মানুষ পুড়ে মরছে, অথচ মুখ্যমন্ত্রীর কাছে এসবের জন্য সময় নেই।”

advertisement

শুভেন্দু অধিকারীর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী রাতের পোশাক পরে দিল্লি গেলেও মাইক নিতে ভোলেননি। শুরুতে যে নাটক করা হয়েছিল, তা বেশিক্ষণ চলেনি বলেও তাঁর দাবি। এই প্রসঙ্গে তিনি দিল্লি পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন।”

বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও কর্মীর যদি মৃত্যু ঘটে থাকে, তার দায় বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নয়। সম্পূর্ণ দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

এই সব ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তোলার কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার এই চেষ্টার বিরুদ্ধে বিজেপি পথে নামবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'লক্ষ লক্ষ মানুষের নাম ভুল ঢুকিয়ে মিথ্যাচার লুকোতে নাটক করে দিল্লি সফর' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল