জানা গিয়েছে লিফটের সাহায্য নেওয়াতেই ভয়াবহ বিপদের মুখে পড়েন দমকলকর্মীরা। লিফট বন্ধ হয়ে যাওয়ায় লিফটের মধ্যেই ঝলসে যান চার দমকলকর্মী ও দুই আর পি এফ কর্মী। এখানেই প্রশ্ন উঠছে, কেন লিফ্ট ব্যবহার করা হলো ? অগ্নি নির্বাপণের প্রাথমিক শর্তই যেখানে লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি বা মই ব্যবহার করা, সেখানে দমকলকর্মীরা কীভাবে লিফ্ট ব্যবহারের সিদ্ধান্ত নিলেন প্রশ্ন উঠছে তা নিয়েও। উত্তর খুঁজছেন দমকল আধিকারিকরা।
advertisement
জানা গিয়েছে, পুরনো এই বিল্ডিংয়ে কীভাবে আগুন লাগে তা জানতে ও গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই পূর্ব রেল একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। একজন পদস্থ কর্তার নেতৃত্বে গোটা ঘটনা নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে।
Location :
First Published :
Mar 09, 2021 12:49 AM IST
