বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা দায়েরের পর তদন্তে দেখা যায়, বড়সড় এক সাইবার প্রতারক চক্রের সন্ধান মিলেছে। অভিযোগ, এরা সারাদেশে প্রায় ১,৩৭৯ জনকে মোট ৩১৭ কোটি টাকার প্রতারণা করেছে। ১৪৮টি শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘুরিয়ে বিপুল পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। তদন্তের অগ্রগতিতে এক অভিযুক্তকে ১ নভেম্বর ২০২৫ দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৫ কলকাতাসহ তিনটি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ, সার্ভার, ডকুমেন্ট, বিদেশি সিম-সহ প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। তদন্ত অব্যাহত।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 10, 2025 11:53 AM IST
