TRENDING:

Civic Volunteer : সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর, বাড়ল বেতন, ক্ষতিপূরণের অঙ্কও! ভোটের আগে রাজ্য বাজেটে চমক

Last Updated:

Civic Volunteer : ভোটের আগে একের পর এক উপহার রাজ্য সরকারের। রাজ্য বাজেটে এবার আশাকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বরাদ্দ বাড়াল সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভোটের আগে একের পর এক উপহার রাজ্য সরকারের। রাজ্য বাজেটে এবার আশাকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বরাদ্দ বাড়াল সরকার।
News18
News18
advertisement

এর আগে ২০২৪ সালে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বেড়েছিল ১০০০ টাকা। সেবার ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার রাজ্য সরকারের তরফে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। সেবার রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত রাখা হয়েছিল সিভিক ভলান্টিয়ারদের জন্য। তার আগে পর্যন্ত সেটাই ছিল ১০ শতাংশ ছিল। এবার সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল।

advertisement

বর্তমানে কর্মরত অবস্থায় এই কর্মীদের মৃত্যু হলে তাঁদের পরিবার ৩ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ পায়। সেই অর্থ এবার বাজেটে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

এছাড়াও রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণাও করা হল। সেই প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। সরকার ফের ক্ষমতায় ফিরলে ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন- বিধানসভায় রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের ভূয়সী প্রশংসা, শুনেই যা বললেন শুভেন্দু! জোর শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
স্ত্রী রিঙ্কুকে নিয়ে চেনা মেজাজে দিলীপ... জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ
আরও দেখুন

কিছুদিন আগেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন আশাকর্মীরা। তাঁদের সেই আন্দোলন সার্থক। ১০০ টাকা করে বেতন বাড়ল তাঁদেরও। এছাড়াও রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েচে অন্তর্বর্তী বাজেটে। এমনকী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণও দেওয়া হবে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic Volunteer : সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর, বাড়ল বেতন, ক্ষতিপূরণের অঙ্কও! ভোটের আগে রাজ্য বাজেটে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল