TRENDING:

সিইএসসি-কে টেক্কা রাজ্য নিগমের, ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু

Last Updated:

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নিগমের ৯৭৬টি মোবাইল ভ্যান কাজ করছে৷ প্রতিটি দলে রয়েছে দশ থেকে পনেরোজন কর্মী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ সাব স্টেশনের নব্বই শতাংশই ইতিমধ্যে সচল করা সম্ভব হয়েছে৷ তবে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন তিনি৷

আমফানের জেরে যে এলাকাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অধিকাংশই রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অধীনে পড়ে৷ বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন প্রবল ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে দেড় লক্ষেরও বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে৷ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ঝড়- বৃষ্টি থামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন নিগমের কর্মীরা৷

advertisement

শোভনদেববাবু জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ৯৭৬টি মোবাইল ভ্যান কাজ করছে৷ প্রতিটি দলে রয়েছে দশ থেকে পনেরোজন কর্মী৷ এ ছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষজ্ঞদের নিয়ে আলাদা দলও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করছে৷ যার ফলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপন করা সম্ভব হয়েছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

তবে ঘূর্ণিঝড়ের জেরে অনেক জায়গাতেই হাই টেনশন টাওয়ার পড়ে গিয়েছে৷ যে এলাকাগুলিতে এমন হয়েছে, সেখানে পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন শোভনদেববাবু৷ সবমিলিয়ে এক সপ্তাহের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী৷ অন্যদিকে সিইএসসি-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যেই তারা নিজেদের এলাকায় পরিষেবা স্বাভাবিক করতে পারবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিইএসসি-কে টেক্কা রাজ্য নিগমের, ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল