TRENDING:

রাজ্যে মদ বাঁচাতে পরিচয় বদলাল জাতীয় সড়ক

Last Updated:

মদের দোকান বাঁচাতে শেষ পর্যন্ত বদলে গেল সড়কের পরিচয় ৷ রাতারাতি রাজ্য সড়ক হয়ে গেল মেজর ডিষ্ট্রিক্ট রোড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মদের দোকান বাঁচাতে শেষ পর্যন্ত বদলে গেল সড়কের পরিচয় ৷ রাতারাতি রাজ্য সড়ক হয়ে গেল মেজর ডিষ্ট্রিক্ট রোড ৷ জাতীয় ও রাজ‍্য সড়কের ধারে মদ বিক্রি বন্ধের সুপ্রিম নির্দেশের পর বিকল্প পথের ভাবনা রাজ্যের। ১ এপ্রিল থেকে মদ বিক্রি বন্ধের নির্দেশ জারি করে শীর্ষ আদালত। নির্দেশের পরই বার মালিকদের সঙ্গে বেকায়দায় আবগারি দফতরও ।
advertisement

সু্প্রিম কোর্টের নির্দেশের আইনি ফাঁক বার করতেই উল্টো পথে হাঁটল রাজ্য সরকার ৷ সাধারণত পঞ্চায়েত ও পুরসভার সড়ককে রাজ্য সরকার বা জাতীয় সড়কের তকমা দেওয়া হয় ৷ কিন্তু রাজস্ব বাঁচাতে অবনমন ঘটল রাজ্য সড়কের ৷

তবে রাজ্য সরকারের তরফে যুক্তি, রাস্তার চরিত্র অনুযায়ী তকমা দেওয়া হয় ৷ সেই নিয়ম অনুসারেই রাজ্যের কিছু রাস্তাকে তালিকা থেকে বাদ দিয়েছে পূর্ত দফতর ৷ নতুন করে স্থানীয় পুরসভার নামে নামকরণ হয়েছে রাস্তাগুলির ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এর ফলে সড়কের পাশে মদের দোকানগুলি খোলা রাখায় আর বাধা রইল না ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় বন্ধ হয়ে গিয়েছে সড়কের পাশে বহু অফ এবং অনলাইন লিকার শপ ৷ সর্বোচ্চ আদালতের নির্দেশে একধাক্কায় কাজ হারাতে বসেছিলেন প্রায় ১৫ হাজার মানুষ ৷ রাজ্যের এই পদক্ষেপে খানিকটা বিপর্যয় এড়ানো যাবেন বলেই মত ওয়াকিবহল মহলের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে মদ বাঁচাতে পরিচয় বদলাল জাতীয় সড়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল