মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ বিক্ষোভের মাঝেই আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, '৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দিতে হবে৷ পরিষেবা না শুরু করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ কাজ না-করলে হস্টেলে থাকা যাবে না৷ সরকারি সাহায্য মিলবে না৷'
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মাঝেই স্লোগান দিতে থাকেন আন্দোলকারী চিকিত্সকরা৷ মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, 'পরিষেবা না-দিলে ডাক্তার হওয়া যায় না৷' জুনিয়র ডাক্তারের উপর হামলার জেরে গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া বন্ধ করে কর্মবিরতি আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা৷ চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা৷
advertisement
Location :
First Published :
Jun 13, 2019 12:58 PM IST
