সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য ও এসএসসির প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্রকেও চার্জশিট অভিযুক্ত করা হয়েছে। সোমবার বিশেষ সিবিআই আদালতে নবম ও দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গ্রুপ সি ও গ্রুপ ডি এই চারটি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে । ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া গ্রুপ সি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত করা হয়েছিল। এবার বাকি তিনটি মামলাতেও তাকে অভিযুক্ত করা হল। তাঁকেই এই দুর্নীতির মাথা হিসেবে দেখানো হয়েছে চার্জশিটে।
advertisement
তদন্তে সিবিআই দাবি করেছে, বহু মধ্যস্থতাকারী, এজেন্টদের সঙ্গে সরাসরি যোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি নিজের পদের অপব্যবহার করে আধিকারিকদের সাহায্য নিয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন বলেও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 11:14 PM IST
