পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার জন্য কমিশনের তরফে আরও একটি ওয়েবসাইট চালু করা হল। এখন www.wbsschelpdesk.com এই ওয়েবসাইটটির মাধ্যমেও প্রার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।
গতকাল রাতে কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করার পর প্রতি ঘণ্টায় ৫০ হাজার হিট করা হচ্ছে কমিশনের ওয়েবসাইটে। তার জেরে কমিশনের ওয়েবসাইট সচল হতে পারছে না। যদিও বেশিরভাগ প্রার্থী ইতিমধ্যেই ফলাফল দেখতে পেয়েছেন বলেই দাবি স্কুল সার্ভিস কমিশনের।
advertisement
পরীক্ষা নেওয়ার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করেছে কমিশন৷ ফলের পাশাপাশি, ‘আনসার কি-’ও প্রকাশ করা হয়েছে এদিন৷
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। শুক্রবার রাত ৯.৩০ মিনিটে ফলপ্রকাশ করা হয়৷ নথি যাচাই পর্ব ১৭ নভেম্বর থেকে শুরু৷
advertisement
Location :
West Bengal
First Published :
Nov 08, 2025 3:06 PM IST
