চাকরিপ্রার্থীদের একাংশের কথায়, “আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনওরকম বাধা না আসে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কারও বয়স ৫০ হতে চলল, আবার কারও বয়স ৪০ এর কাছাকাছি। ১০ বছর বাদে অবশেষে চাকরির আশার আলো এই চাকরিপ্রার্থীদের কাছে। কেউ সংসার চালিয়েছেন বেসরকারি সংস্থায় চাকরি করে, আবার কেউ সংসার চালিয়েছেন কোনওরকমে প্রাইভেট টিউশন করে।
advertisement
এত বছর ধরে অপেক্ষা করার জন্য চাকরি করার সময়সীমা অনেকটাই কমে গিয়েছে এই চাকরিপ্রার্থীদের কাছে। তাই নিয়োগে আশার আলো দেখলেও চাকরি করার সময়সীমা কমে যাওয়ায় কিছুটা হলেও হতাশা চাকরি প্রার্থীদের মধ্যে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2023 1:42 PM IST
