TRENDING:

'সব ভাষার উপরে আঘাত আসলে রুখে দাঁড়াবো, বাংলায় কথা বলা অপরাধ?' ভাষা দিবসে সরব মমতা

Last Updated:

দেশজুড়ে বাংলাভাষা-ভাষী মানুষদের উপর যে একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে তা নিয়ে ক্ষোভ উগরে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদদের সম্মান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন রাজবংশী সমাজ থেকে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্ত মহারাজ। রাজবংশী সমাজের আর্থ সামাজিক উন্নতি সাধনের জন্য তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই গোটা দেশজুড়ে বাংলাভাষা-ভাষী মানুষদের উপর যে একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে তা নিয়ে ক্ষোভ উগরে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?।
সরব মুখ্যমন্ত্রী
সরব মুখ্যমন্ত্রী
advertisement

এই দিন অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বলেন, ”এই দিন রাজবংশী সমাজ থেকে অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্ত মহারাজ, আবার ভিন্ন ভাষার মানুষও এসেছিলেন। এটা ভাষার ঐক্যতান।”

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

এরপরেই তিনি বলেন, “২১ মানে খালি ভাষা নয়। মানবিকতার দর্পণ। যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য জানাই তর্পণ। আমরা সব ভাষাকে সম্মান জানাই। সব ভাষার ওপরে আঘাত আসলে রুখে দাঁড়িয়ে যাব। দয়া করে আমাদের ভাষাকে অসম্মান করবেন না। বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?” দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রশ্ন মমতার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সব ভাষার উপরে আঘাত আসলে রুখে দাঁড়াবো, বাংলায় কথা বলা অপরাধ?' ভাষা দিবসে সরব মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল