২৬জন মডেলকে নিয়ে জমিয়ে হয় শ্যুট। সম্পূর্ণ শ্যুটটি আয়োজিত হয়েছিল বং কানেকশন স্টুডিওতে। ‘দুর্গাপ্রণতি’ নামেই নামাঙ্কিত করা হয়েছিল গোটা আয়োজনকে। সংস্থার কর্ণধার আরও জানান, বিভিন্ন অনুষ্ঠানেই তাঁরা এই ধরনের ফটোশ্যুটে উতসাহ দিয়ে থাকেন। পরবর্তীকালে আরও অনেক নতুন ভাবনা নিয়ে তাঁরা আসবেন যা কেবল বাস্তবায়নের অপেক্ষা। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষেও তাঁরা নতুন কিছু করার কথা ভেবেছেন।
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, কিছুদিন আগেই নতুন পথচলা শুরু হয়েছে তাদের। আগামী দিনে বিনোদন দুনিয়ার নানা ক্ষেত্র নিয়ে চর্চার ইচ্ছা রয়েছে। সিনেমা বা ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রাখতে আগ্রহী তাঁরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2025 6:49 PM IST
