২০১৭ সালে করা এই মামলায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো গুরুতর অভিযোগ এনেছিলেন শোভন৷ যদিও দু পক্ষের সওয়াল জবাবের পর আদালত জানায়, শোভন রত্নার বিরুদ্ধে যে যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে যথাযথ তথ্যপ্রমাণ আদালতকে দিতে পারেননি৷
শোভন বিবাহবিচ্ছেদের মামলা করলেও একসঙ্গে থাকতে চেয়ে পাল্টা আবেদন জানিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ও৷ যদিও সেই আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারক৷ যুক্তি হিসেবে আদালত জানিয়েছে, ৮ বছর শোভন এবং রত্না আলাদা রয়েছেন৷ ফলে এই মুহূর্তে নতুন করে তাঁদের দাম্পত্য জীবন শুরু করা সম্ভব নয় বলেই জানিয়েছে আদালত৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2025 2:28 PM IST
