TRENDING:

শোভন-বৈশাখীর ফ্ল্যাটে হঠাৎ হাজির কুণাল! 'তৃণমূলেই আছি', জানিয়ে দিলেন মমতার প্রিয় কানন

Last Updated:

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ শোভনের সঙ্গেই বিজেপি-তে গিয়েছিলেন বৈশাখীও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলেই ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? সেই জল্পনা উস্কে দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে হাজির হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ দীর্ঘক্ষণ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক৷
শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে কুণাল ঘোষ৷
শোভন-বৈশাখীর গোলপার্কের ফ্ল্যাটে কুণাল ঘোষ৷
advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে কুণালের উপস্থিতিতেই শোভন এ দিন দাবি করেছেন, তিনি তৃণমূলেই আছেন৷ বিজেপিতে যাওয়া তাঁর বড় ভুল ছিল৷ আবার কুণালও জানিয়ে দিয়েছেন, ‘শোভন চট্টোপাধ্যায় দলে ফিরলে ভাল লাগবে৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’ আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: ‘১২ বছর আগে ছিল?’ শতাব্দী প্রাচীন কার্জন গেটের সামনে দাঁড়িয়েই অবাক দাবি সায়নীর

advertisement

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ শোভনের সঙ্গেই বিজেপি-তে গিয়েছিলেন বৈশাখীও৷ তবে নতুন দলে একেবারেই মানিয়ে নিতে পারেননি শোভন৷ নানা ইস্যুতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন এবং বৈশাখীর৷ জল্পনা থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোভন বা বৈশাখী কাউকেই টিকিট দেয়নি গেরুয়া শিবির৷ এর পরেই বিধানসভা নির্বাচনের আগেই একসঙ্গে বিজেপি ছাড়েন শোভন এবং বৈশাখী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

শোভন বিজেপি ছাড়ার পর থেকেই তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরাল হয়৷ দলে না থাকলেও গত দু বছর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ভাই ফোঁটা নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন৷ এমন কি, ২০২২ সালের জুন মাসে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শোভন- বৈশাখী৷ কিন্তু এত কিছুর পরেও আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেননি শোভন৷ লোকসভা নির্বাচনের আগে শেষ পর্যন্ত তৃণমূলের একদা ঘরের ছেলে ফের জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটান কি না, সেটাই এখন দেখার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
শোভন-বৈশাখীর ফ্ল্যাটে হঠাৎ হাজির কুণাল! 'তৃণমূলেই আছি', জানিয়ে দিলেন মমতার প্রিয় কানন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল