
Shashi Panja Attacked: গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ কমিশন! পুলিশ কমিশনারের রিপোর্ট তলব কমিশনের। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি? পুলিশ কমিশনারের কাছে জানতে চাইল কমিশন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে কলকাতায়৷ তা-ও গিরিশ পার্কের সংঘর্ষে কেন ব্যবহার করা হল না কেন্দ্রীয় বাহিনী? এবার সেই প্রশ্ন তুলে কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষপ্রকাশ করল নির্বাচন কমিশন৷ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গিরিশ পার্ক৷ এলারকায় পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী৷ এবার গিরিশ পার্কের ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করল নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের কাছ থেকে চাওয়া হল লিখিত রিপোর্ট। কলকাতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। তারপরও আজ কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক৷ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীরা পাথর ছুড়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত৷ তৃণমূল এবং বিজেপি কর্মীদের দু’পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ ওঠে৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী৷ পুলিশের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে যান৷