TRENDING:

South Pont School Scam: কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত খোদ সাউথ পয়েন্ট স্কুলের কর্তা, চার্জশিট দিল ইডি

Last Updated:

South Pont School Scam: সাউথ পয়েন্ট স্কুলে কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় এবার চার্জশিট জমা দিল ইডি৷ অভিযুক্ত স্কুলের এক অন্যতম কর্তা৷ চার্জশিটে ইডির দাবি, দুর্নীতির টাকা তিনি সরিয়েছেন তার পরিবারের সদস্যদের অ‍্যকাউন্টে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার বেসরকারি স্কুলের (সাউথ পয়েন্ট) কোটি টাকার দুর্নীতির মামলায় চার্জশিট ইডির৷ স্কুলের এক অন্যতম কর্তাকে অভিযুক্ত করে বিশেষ আদালতে চার্জশিট জমা দিল ইডি৷ এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত বলেই চার্জশিটে অভিযোগ ইডির৷ ৮০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে৷ চার্জশিটে ইডির দাবি, দুর্নীতির টাকা তিনি সরিয়েছেন তার পরিবারের সদস্যদের অ‍্যকাউন্টে৷
কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত খোদ সাউথ পয়েন্ট স্কুলের কর্তা, চার্জশিট দিল ইডি
কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত খোদ সাউথ পয়েন্ট স্কুলের কর্তা, চার্জশিট দিল ইডি
advertisement

প্রসঙ্গত, সাউথ পয়েন্ট স্কুলের দুর্নীতি মামলার সূত্র প্রায় ২ বছর আগে, ২০২৪ সালে৷ আরজি কর ঘটনার পরপরই শহরের এই নামী বেসরকারি স্কুলের আর্থিক দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান শুরু করে ইডি৷ কোটি কোটি টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল তখনই৷ শহরের বেশ কয়েকটি জায়গায় এই দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান চালায় ইডি৷

আরও পড়ুন: ৮ বছরের প্রেম…শিক্ষকতা করতে গিয়ে ছাত্রীর সম্পর্ক, বিয়ে! এখনও কাঁপাচ্ছেন বলিউড, চিনতে পারছেন অভিনেতাকে?

advertisement

প্রসঙ্গত, অভিযুক্ত স্কুলের প্রসাশককে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ৷ সেই সময়েই অভিযুক্তের সঙ্গে যুক্ত তাঁর ঘনিষ্ঠদের বাড়ি, অফিস, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। অভিযুক্ত স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য৷ অভিযোগ, স্কুলের দায়িত্বে থাকাকালীনই নাকি কোটি কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেয় ওই ব্যক্তি৷ সোমবার ওই মামলায় চার্জশিট জমা দিল ইডি৷ চার্জশিটেও অভিযুক্ত দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই স্পষ্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

advertisement

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

সেরা ভিডিও

আরও দেখুন
গরম পড়তেই শুরু গবাদি পশুর পরিচর্যা, কোন নিয়মে তারা থাকবে সুস্থ? জানাচ্ছেন বিশেষজ্ঞ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০২৪ সালে তল্লাশির সময় বেসরকারি এবং খ্যাতনামা সাউথ পয়েন্ট স্কুলের ওই অভিযুক্ত প্রশাসকের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠদের বাড়ি, অফিস, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তদন্ত ইডি জানিয়েছিল, অভিযুক্তের বিরুদ্ধে শুধু স্কুলের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোই নয়, স্কুলনির্মাণে দুর্নীতিরও খোঁজ মিলেছে। ওই ব্যক্তি ছাড়াও স্কুলের অছি পর্ষদের আরও কিছু সদস্য এর সঙ্গে জড়িত বলে এর আগে সন্দেহ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। এ বিষয়েও ক্ষতিয়ে দেখছে ইডি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
South Pont School Scam: কোটি কোটি টাকার দুর্নীতি! অভিযুক্ত খোদ সাউথ পয়েন্ট স্কুলের কর্তা, চার্জশিট দিল ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল