TRENDING:

LPG Crisis: 'স্টকে নজর দিন, সাপ্লাই চেইন ঠিক রাখুন', LPG ইস্যুতে জরুরি ভিত্তিতে বৈঠক মমতার! প্রশাসনকে বড় নির্দেশ

Last Updated:

এলপিজি সঙ্কট মোকাবিলায় বুধবার জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এলপিজি সঙ্কটের থেকেও 'প্যানিক' বা আতঙ্কের বিষয়টি তুলে ধরেন। এছাড়াও, এলপিজি গ্যাস যাতে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে স্টোর বা মজুত রাখা হয় সে বিষয়ে সমস্ত সরকারি আধিকারিকদের জরুরি নির্দেশও দেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এলপিজি সঙ্কট মোকাবিলায় বুধবার জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এলপিজি সঙ্কটের থেকেও ‘প্যানিক’ বা আতঙ্কের বিষয়টি তুলে ধরেন। এছাড়াও, এলপিজি গ্যাস যাতে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে স্টোর বা মজুত রাখা হয় সে বিষয়ে সমস্ত সরকারি আধিকারিকদের জরুরি নির্দেশও দেন তিনি।
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

এই দিন মুখ্যমন্ত্রী বলেন, “সাপ্লাই চেন টা ঠিক করলে প্যানিকটা কমবে। এই সমস্ত নিয়ে পুরো আলোচনা হয়েছে। আলোচনা টা ভালো হয়েছে। কাল আমি ডিএম, এসপি, সব ডিপার্টমেন্ট এর আধিকারিকদের নিয়ে সাড়ে চারটে থেকে ভার্চুয়াল বৈঠক করব।” এরপরেই এলপিজি গ্যাসের কালোবাজারি নিয়ে কড়া বার্তা দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি জেলায় ওদের নোডাল অফিসার রাখতে বলেছি।পুলিশ কে আমি বলেছি নজর রাখতে যদি কেউ হোল্ডিং করে রাখে। আমরা আবেদন করেছি সব মানুষ হোল্ডিং করে না। সবাই ব্ল্যাকমেল করে না।”

advertisement

একইসঙ্গে এলপিজির বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা বলছেন ৯৬ পার্সেন্ট ডোমেস্টিক বাকি ৪ পার্সেন্ট বাণিজ্যিক। তাহলে সেটা ২ পার্সেন্ট দিন। আমরাও চেষ্টা করবো যতটা অংশ গ্রহণ করতে পারি। গ্যাস সাপ্লাইটা ইম্পোর্ট করতে হয়। আমরা আত্ম নির্ভর নয়। তারা পাঠালে ভালো, না পাঠালে বিকল্প ব্যবস্থা করুন। কেরোসিন ভর্তুকি বন্ধ করে দিয়েছে। কেরোসিনটা সহজলভ্য করে দিন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কোভিডের সময় যেভাবে সমন্বয় রক্ষা করা হয়েছিল সেভাবেই কাজ করার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ” covid এ যেমন কাজ করেছি, এখানে ও জোর জবরদস্তি না করে ওদের সঙ্গে সমন্বয় করে, আমরা একটা sop করবো, ওরা stock টেকিং টা জানাবে। আমরাও জানাবো। দরকার হলে তিন চারটে খুলে দিন।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Crisis: 'স্টকে নজর দিন, সাপ্লাই চেইন ঠিক রাখুন', LPG ইস্যুতে জরুরি ভিত্তিতে বৈঠক মমতার! প্রশাসনকে বড় নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল