TRENDING:

অপেক্ষার অবসান, সংস্কারের পর খুলতে চলেছে সাউথ সিটি মল !

Last Updated:

সম্পূর্ণ নতুন রূপে পুনরায় খুলতে চলেছে শহরের জনপ্রিয় শপিং মল সাউথ সিটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে সব অপেক্ষার অবসান ৷ সম্পূর্ণ নতুন রূপে পুনরায় খুলতে চলেছে শহরের জনপ্রিয় শপিং মল সাউথ সিটি ৷ সংস্কারের কাজের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার ২২ ডিসেম্বর থেকে খুলতে চলেছে সাউথ সিটি ৷ যদিও বা আংশিকভাবে এখন খুলবে মল ৷ কারণ নতুন ফুড কোর্ট-সহ পুরোপুরি খুলতে জানুয়ারির ১৬ তারিখ হয়ে যাবে বলে জানিয়েছেন মল কর্তৃপক্ষ ৷ মলের দশম জন্মদিনে শহরবাসীকে দুর্দান্ত সব নতুন স্টোর উপহার দিতে চলেছে প্রিন্স আনোয়ার শাহ রোডের এই মল ৷
advertisement

এবছর জানুয়ারিতে বন্ধ হওয়ার পর মল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সংস্কারের কাজের জন্য চার মাস সময় লাগবে ৷ কিন্তু চার মাস পেরিয়ে যাওয়ার পর পুজো-দিওয়ালি সব শেষ হয়ে গেলেও দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মল চালু করা সম্ভব হয়নি ৷ অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহেই আংশিকভাবে খুলে যাচ্ছে সাউথ সিটি ৷ ক্রিসমাস এবং নিউ ইয়ার উইকে সাউথ সিটি খোলার খবরে স্বভাবতই খুশি কলকাতাবাসী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সাউথ সিটি মল বন্ধ হওয়ার পর মলের কর্মীদের অনেককেই শহরের অন্যান্য মলে শিফট করা হয়েছিল ৷ তাঁদের প্রত্যেককেই আবার ফিরিয়ে আনা হচ্ছে নতুন সাউথ সিটি মলে ৷ সপ্তাহের কাজের দিনগুলিতেই এখানে ৭০ থেকে ৮০ হাজার মানুষ আসতেন ৷ উইকেন্ডের দিনগুলিতে সেই সংখ্যা বেড়ে হত ১.৭ থেকে ২ লক্ষ ৷ এবার সংস্কারের পর নতুন সাউথ সিটি দেখতে আরও ভিড় উপচে পড়বে বলেই আশা করা হচ্ছে ৷ নতুন সাউথ সিটি-তে FOREVER 21, Starbucks, SEPHORA-র মতো বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলির স্টোর খুলতে চলেছে ৷ শপিং এবং খাদ্যরসিক মানুষদের কাছে যা অবশ্যই দারুণ খবর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অপেক্ষার অবসান, সংস্কারের পর খুলতে চলেছে সাউথ সিটি মল !