TRENDING:

SIR discussion at Vidhan Sabha: রাজ্যজুড়ে SIR নিয়ে 'সাধারণের সমস্যা', রাজ্য বিধানসভায় ৬ ফেব্রুয়ারি আলোচনা হবে SIR নিয়ে

Last Updated:

রাজ্যজুড়ে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে হবে আলোচনা। আগামী ছয় তারিখ হবে এই বিষয় নিয়ে আলোচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য বিধানসভায় SIR নিয়ে আলোচনা। রাজ্যজুড়ে SIR নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে হবে আলোচনা। আগামী ছয় তারিখ হবে এই বিষয় নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়ম ১৬৯-এর অধীনে একটি প্রস্তাব ৬ই ফেব্রুয়ারি পেশ করা হবে, যা রাজ্যে SIR পরিচালনার ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে। এ বিষয়ে আলোচনার সময়সীমা হবে ১ ঘণ্টা।
News18
News18
advertisement

স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, যে বিধানসভার শেষ অধিবেশন হতে চলেছে। যা আগামীকাল, ৩ ফেব্রুয়ারি, শুরু হতে চলেছে। বিতর্ক আর আলোচনা এক সঙ্গে চলবে এটাই পরম্পরা। ৫ তারিখ রাজ্যপাল সাড়ে বারোটায় ভাষণ দেবেন। এটা পরম্পরা মেনে জবাবী ভাষণ হবে। ওইদিন দুপুর ২:৩০ বাজেট পেশ হবে।

আগামী ৬ তারিখ রেজোলিউশন আনা হচ্ছে। SIR নিয়ে রাজ্য সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন, এমনই অভিযোগ। হেনস্থার শিকারও হচ্ছেন অনেকে৷ বহু রাজনীতিবিদ থেকে শুরু করে সিনেমা তারকাকে ডাকা হয়েছে SIR শুনানিতে এবং তাঁরা প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। এছাড়া একাধিক বিলও আনা হবে এই সেশনে। আশা করা হচ্ছে এই অধিবেশন শান্তিপূর্ণ হবে। বিরোধী দলও এতে যোগ দেবে বলে আশা করছেন স্পিকার। বিধানসভা রুল অনুযায়ী চলবে। গোটা দেশে সেটাই চলে।

advertisement

আরও পড়ুনMamata Protest Bangavaban: দিল্লি পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, নির্বাচন সদনে কালো শালে প্রতিবাদ মমতার! রাজধানীতে বাড়ছে উত্তাপ

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন,  “১৬৯ একটা প্রস্তাব আনা হয়েছে। SIR যেভাবে হচ্ছে তা একটা পদ্ধতি নয়। সাত দিনে করা সম্ভব নয়। আসলে পরিকল্পিত সিদ্ধান্ত ভোটে জিততে হবে। মানুষকে হেনস্থা করা হচ্ছে। প্রায় ১২০-১২৫ এর বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায় কার? কত লোক আতঙ্কে মারা গেছে। এর দায় কার? সময় দিয়ে করলে এটা হত না। গণতান্ত্রিক দেশে এটা জোর করে চাপিয়ে দেওয়া। কমিশনার নিজের ইচ্ছায় চলতে পারেন না। দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বেনিফিট নিয়েছে। যা হচ্ছে তা ঠিক নয়। দিল্লি চায় বলে এই সব অন্যায় চাপানো হচ্ছে। আমরা সহানুভূতিশীল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

এই সংক্রান্ত আলোচনার জন্য প্রস্তাব জমা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। যদিও বিধানসভা সূত্রে খবর, নিয়মানুযায়ী সরকার পক্ষের প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়। এই আলোচনা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে যেতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR discussion at Vidhan Sabha: রাজ্যজুড়ে SIR নিয়ে 'সাধারণের সমস্যা', রাজ্য বিধানসভায় ৬ ফেব্রুয়ারি আলোচনা হবে SIR নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল