TRENDING:

আজও শোভন-রত্না ডিভোর্স মামলার নিষ্পত্তি হল না, পরবর্তী মামলার শুনানি ১১ মে

Last Updated:

বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হল না আজও ৷ ডিভোর্স মামলার মীমাংসার জন্য মেয়র এবং মেয়র পত্নীর বৃহস্পতিবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হল না আজও ৷ ডিভোর্স মামলার মীমাংসার জন্য মেয়র এবং মেয়র পত্নীর বৃহস্পতিবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ ছিল ৷ কিন্তু অসুস্থতার অজুহাতে এদিন আদালতে আসেননি মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ পরবর্তী শুনানির দিন ১১ মে ধার্য করেছে আদালত ৷
advertisement

গত বছরের শেষের দিকে স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ মামলা চলাকালিন উঠে আসে মেয়রের এক বান্ধবীর নামও৷ মেয়র স্পষ্ট জানিয়েছিলেন, তিনি রত্নার সঙ্গে আর সংসার করতে চান না ৷ এরপর ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নেমেছিলেন মুখ্যমন্ত্রীও ৷ কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ৷ উল্টে, তাদের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হতে শুরু করে ৷

advertisement

দিন দুয়েক আগেই রত্নাদেবী অভিযোগ করেন, ‘বাউন্সার দিয়ে নজরদারি চালাচ্ছেন মেয়র ৷ পর্ণশ্রীর বাড়িতে থাকি আমার অধিকারে ৷ আমাকে কেউ সরাতে পারবে না ৷ ছেলেমেয়েদের খোঁজ নেন না মেয়র ৷ বাচ্চারা কোন স্কুলে পড়ে বলতে পারবেন ? আমার বাড়িতে ওঁর কোনও নথি নেই ৷ মেয়র মিথ্যা কথা বলছেন ৷’

যদিও মহিলা বাউন্সার দাবি করেছিলেন, মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর বাড়ির নিরাপত্তার জন্য পাঠিয়েছেন তাঁকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

আগামী ১১ মে আদালতে কি বিবাহবিচ্ছেদ মামলার মীমাংসার পথে হাঁটবে মেয়র ? নাকি শেষমেশ ডিভোর্সের দিকেই এগোবে সম্পর্কের সমীকরণ ৷ সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও শোভন-রত্না ডিভোর্স মামলার নিষ্পত্তি হল না, পরবর্তী মামলার শুনানি ১১ মে