সূত্রের খবর, বাইকে করে এসেছিল চারজন দুষ্কৃতি। এদের মধ্যে দু’জন হেলমেট এবং রেনকোর্ট পরে জিমের ভেতরে প্রবেশ করে। রাস্তার ধারে বাইক দাঁড় করানো ছিল। অভিযোগ, জিমের ভেতরে প্রবেশ করেই দু রাউন্ড গুলি চালায়। রিসেপশনের কাছেই ছিলেন জিমের মালিক জয় কামদা।
advertisement
জয় কামদার দোকানটি ৯ দেশপ্রাণ শাসমল রোডে। রিসেপশনেই ছিলেন জিমের মালিক জয়। তাঁকে লক্ষ্য করে সেখানেই দু’রাউন্ড চালায় দুষ্কৃতিরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দু’টি গুলির খোল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 21, 2025 6:47 PM IST
