TRENDING:

হাতায় করে পাতে দিচ্ছেন ভাত! শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভাকে ঘিরে শিয়ালদহ স্টেশন চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই ভিন্ন মেজাজে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। স্টেশনের বাইরে কর্মী-সমর্থকদের জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্পে দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই হাতায় করে কর্মীদের পাতে ভাত তুলে দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে। তাঁর এই উদ্যোগ ঘিরে শিয়ালদহ চত্বরে কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উত্সাহের পরিবেশ তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভাকে ঘিরে শিয়ালদহ স্টেশন চত্বরে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই অন্য মেজাজে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। স্টেশনের বাইরে কর্মী-সমর্থকদের জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্পে দূরদূরান্ত থেকে আসা কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই নিজে হাতে কর্মী-সমর্থকদের খাবার পরিবেশন করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে।
হাতায় করে পাতে দিচ্ছেন ভাত! শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
হাতায় করে পাতে দিচ্ছেন ভাত! শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
advertisement

শিয়ালদহ স্টেশনের বাইরে বিজেপির তরফে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে সকাল থেকেই উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দূর জেলা থেকে আসা অনেকেই দীর্ঘ সফর শেষে ওই ক্যাম্পে বিশ্রাম নিচ্ছেন এবং জলখাবার বা খাবার সেরে ব্রিগেডমুখী হচ্ছেন। সেই ক্যাম্পেই এদিন কর্মীদের মাঝে নেমে পড়েন শমীক ভট্টাচার্য। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ডাল। যাঁরা এখানে আসবেন, তাঁদের থাকার জন্যও ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবেন কর্মীরা। ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।

advertisement

কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের

মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!

দলীয় সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পে উপস্থিত কর্মী-সমর্থকদের জন্য খাবার পরিবেশনের কাজে সরাসরি অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁকে থালা হাতে কর্মীদের খাবার তুলে দিতে দেখা যায়। দলীয় কর্মীদের সঙ্গে তাঁর এই সহজ, ঘরোয়া উপস্থিতি ঘিরে ক্যাম্পে আলাদা উত্সাহও তৈরি হয়। ঘটনাস্থলে এই মুহূর্তের ছবি এবং বাইটও ধরা পড়েছে।

advertisement

খাবার পরিবেশন প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, এটা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই জনসংঘ এবং বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে খাবার পরিবেশন করার অভ্যাস রয়েছে তাঁর। যাঁদের এদিন খাবার পরিবেশন করা হচ্ছে, তাঁদের অনেকের বাড়িতেই তিনি দিনের পর দিন খেয়েছেন বলেও উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, এটা তাঁর কর্তব্য।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

ব্রিগেড সভার আগে শিয়ালদহে কর্মী-সমর্থকদের জমায়েতের মধ্যে শমীক ভট্টাচার্যের এই ভূমিকা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সংগঠনের পুরনো সংস্কৃতির বার্তা তুলে ধরার চেষ্টা হিসেবেও এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতায় করে পাতে দিচ্ছেন ভাত! শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল