দক্ষিণ কলকাতার বাঘাযতীনে গত ১৫ দিন ধরে জন্ডিসের প্রকোপ। পেটে ব্যাথা, জ্বর, বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন অনেকে। বাকিদের চিকিৎসা চলছে বাড়িতেই।
বিদ্যাসাগর কলোনির ৯৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০ জন আক্রান্ত জন্ডিসে। এদিন বরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত অসুস্থদের সঙ্গে দেখা করেন।
চিকিৎসকদের অনুমান জল থেকেই ছড়াচ্ছে জন্ডিস। বিপদ এড়াতে তাই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই এলাকার সব জায়গায় এখনও পর্যন্ত পুরসভার পানীয় জল পৌঁছয় না। সেক্ষেত্রে ওয়াটার এটিএম আর ডিপ টিউবয়েলের জলই ভরসা। কিন্তু সেই জলই এখন আতঙ্কের কারণ। জন্ডিসের থাবা এড়াতে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। তবে কী থেকে রোগ ছড়াচ্ছে তা নিয়ে এখনও নিশ্চিত নন চিকিৎ্সকরা।
advertisement
Location :
First Published :
Jun 01, 2019 2:04 PM IST
