#কলকাতা: সৌরভ গাঙ্গুলি বললেই চোখের সামনে ভেসে ওঠে ২২ গজের পিচ৷ ক্রিকেটের হিরো, বাংলার গর্ব সৌরভ, সিএবির দায়িত্বে৷ তবে তিনি যে সর্বগুণ সম্পন্ন তা অনেকেই জানেন৷ বাংলার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ের তিনি সঞ্চালক৷ এবং নৈপুণ্যের সঙ্গে সে কাজটি করেন৷ তবে তিনি যে অপূর্ব ঢাক বাজান, সেটা কতজন জানতেন? পুজোর সময় তিনি মূলত পাড়ার পূজোতেই থাকেন৷ এবং সেখানেই ঢাক বাজান৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ ঢাকের তালো বোল তুললেন বাংলার মহারাজ৷