সৌমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও ওঠে। সেই মামলাতেই তদন্ত করে এমপি, এমএলএ বিশেষ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এর পরেই সৌমিত্রকে তলব করেছিল নিম্ন আদালত। অভিযোগ, একাধিক বার তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বার বার হাজিরা এড়িয়েছেন। আর তা নিয়েই বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।
advertisement
৯ জুলাই এ বিষয়ে সৌমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশও দেয় এমপি-এমএলএ আদালত। এরপর সৌমিত্র সেই FIR খারিজের আবেদন জানান হাইকোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ সাংসদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2024 11:56 AM IST
