ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর। ভোটের মুখে ওই জায়গাতে কেন এত টাকা রাখা হয়েছিল, এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। আয়কর দফতর সূত্রে এমনই খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ের ড্রেসিংরুমে তোলপাড়, রোহিত-হার্দিকের সঙ্গে আচমকা ‘ঘনিষ্ঠ’ এক সুন্দরী! কে এই রহস্যময়ী?
advertisement
কোম্পানির ডিরেক্টর সত্যেন্দ্র প্রসাদ সাউ, স্ত্রী নমিতা সাউ ও মেয়ে সিমরণ সাউ এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতর। চুঁচুড়া, মধ্যপ্রদেশ এবং ডানকুনিতে কারাখানা, চুঁচুড়ায় হোটেল, কলকাতার বাড়ি এবং আরেকটি অফিস সব মিলিয়ে ৬ জায়গায় বুধবার দুপুর ১২টা থেকে তল্লাশি শুরু হয়, বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2024 2:11 PM IST
