সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। সুখেন্দুশেখর রায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছবি পোষ্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনটি স্ট্যাম্প তার মধ্যে মধ্যেখানের স্ট্যাম্পটি ভেঙে গেছে। তিনি ক্যাপশানে লেখেন, ‘ মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে। এরপর কী?’
advertisement
এর আগেও আরজি কর কাণ্ড নিয়ে তাঁর অবস্থান দলের অস্বস্তি বাড়িয়েছিল। তবুও সেই সুখেন্দুশেখর তাঁর অবস্থান থেকে সরে আসেননি। রবিবার, বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, ‘ বাস্তিল দুর্গের ছবি শেয়ার লিখেছেন, ১৭৮৯ সালের জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয় বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের।’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2024 8:52 PM IST
