জানা গিয়েছে, আগামী কয়েক দিন নবান্নের নিরাপত্তায় মোতায়েন থাকবেন অতিরিক্ত পুলিশ কর্মী। আরজি কর ইস্যু কে মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর।
একাধিক সংগঠন ইতিমধ্যেই নবান্ন অভিযানে ডাক দিয়েছে আরজিকর ইস্যুকে সামনে রেখে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে নবান্নের সংলগ্ন এলাকাতেও বিক্ষোভের আশঙ্কা করছে রাজ্য পুলিশ। তাই সবদিক মাথায় রেখেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নবান্নের বলেই সূত্রের খবর।
advertisement
অন্যদিকে, আগামিকাল বৃহস্পতিবারও স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি৷ আন্দোলনের প্রথমসারিতে থাকার কথা সুকান্ত-শুভেন্দু-দিলীপের৷ আজ, বুধবার থেকেই শ্যামবাজারে মঞ্চ বেঁধে সূচনা হয়েছে বিজেপির পাঁচ দিনের বিক্ষোভ কর্মসূচির৷
Location :
West Bengal
First Published :
Aug 21, 2024 5:30 PM IST
