TRENDING:

কেন্দ্র ডেপুটেশনে চাওয়ার পরেই দার্জিলিংয়ের জেলাশাসককে বদল! দেখুন ভিডিও

Last Updated: Mar 13, 2026, 21:39 IST

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিযোগের পরই দার্জিলিংয়ের জেলাশাসককে ডেপুটেশনে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ডেপুটেশনে চাওয়া হয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও৷ যদিও কেন্দ্র ডেপুটেশনে চাওয়ার পরই দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে রাজ্য স্বরাষ্ট্র দফতরে বদলি করেছে নবান্ন৷ স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে৷ তাঁর জায়গায় দার্জিলিংয়ের নতুন জেলাশাসক করা হল সুনীল আগরওয়ালকে৷ তিনি এর আগে ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন৷ কেন্দ্র চিঠি দিলেও দুই আধিকারিককে ছাড়া হবে না বলেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ 

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
কেন্দ্র ডেপুটেশনে চাওয়ার পরেই দার্জিলিংয়ের জেলাশাসককে বদল! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল